1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম:
রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগে এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত রোহিঙ্গা সংকট সমাধানে জরুরি পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি মিছিল, পুলিশ মোতায়েন শিরক থেকে বাঁচতে করণীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দের  সঙ্গে জগন্নাথপুর উপজেলা কমিটির মতবিনিময় সভা  ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন প্রার্থীরা সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০ মাধ্যমিকে ‘গুণী শিক্ষক’-এর স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের প্রধান শিক্ষক এইচ এম আজমল

বিচারপতি জেএন দেব চৌধুরীর শেষকৃত্য সম্পন্ন

  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬
  • ২৫৩ Time View

স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জ্যোতির্ময় নারায়ণ (জেএন) দেব চৌধুরীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের চালিবন্দরস্থ শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে শুক্রবার বিকেল ৩ টায় জেএন দেবের মরদেহ সিলেট জেলা বারে এসে পৌঁছালে আইনজীবী সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁর মরদেহে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। সেসময় জেলা জজ আদালতের বিচারকবৃন্দ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ জেলা বারের শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

বিকেল ৪টার দিকে মরদেহ নিয়ে যাওয়া হয় কাষ্টঘরস্থ তার নিজ বাসভবনে। সেখানে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনসহ অনেকেই প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হন। সন্ধ্যা ৫ টার সময় জেএন দেবের মরদেহ নিয়ে যাওয়া হয় চালিবন্দরস্থ মহাশ্মশানে। সন্ধ্যা ৫ টা ৪০ মিনিটের দিকে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

শ্মশানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মুক্তাদির সহ বিপুলসংখ্যক মানুষ।

উল্লেখ্য, বিচারপতি জ্যোতির্ময় নারায়ণ (জেএন) দেব চৌধুরী বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) অপরাহ্ণ ৪.০৬ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে পরলোক গমন করেন।

বিচারপতি জ্যোতির্ময় সিলেটের স্বনামখ্যাত আইনজীবী প্রয়াত জিতেন্দ্র নারায়ণ দেব চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com