1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ২টি বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের তিন শিক্ষক অসুস্থ স্ত্রীকে ওসমানী হাসপাতালে রেখেই সন্তানকে নিয়ে পালালেন স্বামী! অত:পর… চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির প্রথম কার্যবিবরণী সভা অনুষ্ঠিত ‘ইহসান’ করো, যেমন আল্লাহ শিখিয়েছেন স্বপ্ন ভাঙতে দিলেন না ইউএনও, আর্থিক সহযোগিতায় কলেজে ভর্তির সুযোগ পেল ছাইমা জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, প্রথম স্ত্রীর একদিন মোটরসাইকেল নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন আশুলিয়ায় লরির সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬

বিশিষ্ট সাংবাদিক অমিতাভ চৌধুরী আর নেই

  • Update Time : শনিবার, ২ মে, ২০১৫
  • ১৪২৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: :বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক অমিতাভ চৌধুরী আর নেই। শুক্রবার দক্ষিণ কলকাতার রিজেন্ট এস্টেট সরকারি আবাসনের বাসভবনে শেষ নিঃশ্বাস নেন তিনি। তার বয়স হয়েছিল সাতাশি বছর। কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। অমিতাভ চৌধুরীর জন্ম বাংলাদেশের সিলেটে। দেশবিভাগের পর পরিবারের সঙ্গে তিনি চলে যান আসামের বরাক উপত্যকায়। পড়াশুনা করেন কলকাতা ও শান্তিনিকেতনের বিশ্বভারতীতে। তার কর্মজীবনের বেশকিছুটা সময় কেটেছে শান্তিনিকেতনে অধ্যাপনা করে। তবে দীর্ঘ চল্লিশ বছরের কর্মজীবনে সাংবাদিক হিসেবে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন তিনি।
অমিতাভ চৌধুরী কাজ করেছেন আনন্দবাজার পত্রিকা, যুগান্তর ও আজকাল পত্রিকায়। মুক্তিযুদ্ধের সময় লেখনির মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তুলতে অগ্রণী ভূমিকা নেন তিনি।
১৯৮৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে সম্মানিত করে বঙ্গবিভূষণে।
সাংবাদিকতার পাশাপাশি রবীন্দ্র গবেষক হিসেবেও যথেষ্ট খ্যাতি লাভ করেন অমিতাভ। গবেষণার মাধ্যমে রবীন্দ্রনাথকে এক নতুন আলোয় বাঙালি সমাজের কাছে তুলে ধরেন তিনি। ছাড়াকার হিসেবেও যথেষ্ট খ্যাতি লাভ করেন অমিতাভ চৌধুরী। এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসাইসাই পুরস্কারও পেয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com