1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম:
নেপালে ১০ দিন পর এক নারীসহ ২ জনকে জীবিত উদ্ধার জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার একটি ভালো কাজ অন্য ভালো কাজের সহায়ক জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐক্যবদ্ধ গ্রামবাসীর সমর্থন পেলেন রেজা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  হবিগঞ্জে অপহরণের ১২ ঘণ্টা পর কিশোর উদ্ধার জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৭ ঘন্টা স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির

ভারতকে দেয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ সন্মাননা সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির পরিবারের কাছে হস্তান্তর করলেন নরেন্দ্র মোদি

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫
  • ১৩১৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দেশটির সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির পরিবারের সদস্যদের কাছে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ হস্তান্তর করেছেন। নয়াদিল্লীতে সরকারি বিবৃতির বরাত দিয়ে বৃহস্পতিবার এনডিটিভি’র খবরে এ কথা বলা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির পরিবারের সদস্য রঞ্জন ভট্টাচার্য, নমিতা ভট্টাচার্য ও নীহারিকা ভট্টাচার্যের কাছে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ হস্তান্তর করেন।
এ সময়ে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী সুষমা স্বরাজ উপস্থিত ছিলেন।
নরেন্দ্র মোদি ঢাকায় বঙ্গভবনে গত ৭ জুন আয়োজিত এক অনুষ্ঠানে বাজপেয়ির পক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন। বাজপেয়ি অসুস্থতার কারণে বাংলাদেশে এসে পুরস্কারটি গ্রহণ করতে পারেননি।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয় সমর্থন দেয়ায় বাজপেয়িকে এ সম্মাননা দেয় বাংলাদেশ। ওই সময়ে বাজপেয়ি লোকসভার সদস্য ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com