1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের  ঘটনায় তদন্ত শুরু সুনামগঞ্জ সীমান্তে অনুপ্রবেশকালে মানব পাচারকারী সহ ৭জন আটক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়ে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সন্তান প্রতিপালনে মা-বাবার দায়িত্ব জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে `অল টাইম ক্লিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিলেটে স্ত্রী হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড বিচারকের ছেলেকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড

জগন্নাথপুরে মসজিদের ভেতরে ছুরিকাঘাতের ঘটনার একমাস পর প্রধান আসামি গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২০৪ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে মসজিদের ভেতরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতের একমাস পর মামলার প্রধান আসামি হেলাল মিয়াকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হেলাল মিয়া উপজেলার সাংঙ্গিয়ারগাঁও (বলবল) গ্রামের আব্দুল বারির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সামছুল আরেফিন বলেন আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর থেকে হেলাল পলাতক ছিল। গতকাল শুক্রবার রাতে আসামির নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সে আরেকটি মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
উল্লেখ্য, গত ২২ মার্চ উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাঙ্গিয়ারগাঁও জামে মসজিদে জুমার নামাজ শেষে পূর্ববিরোধের জেরে মসজিদের ভেতরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে লিয়াকত আলী (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাঁকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় গত ৮ এপ্রিল লিয়াকত আলীর ভাই সাজ্জাত আলী বাদী হয়ে হেলাল মিয়াকে প্রধান করে ৬ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা করেন।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকে জড়িতরা পলাতক ছিল। মামলা দায়েরের পর আসামিরা আদালত থেকে জামিন নেয়। তবে প্রধান আসামি হেলাল মিয়া পলাতক ছিল।’

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com