1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View
প্রেস বিজ্ঞপ্তি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ২০২৭-২০২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ সোমবার (২৩ নভেম্বর) এক সাংগঠনিক অধিবেশনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে পুনরায় উপজেলা আমির নির্বাচিত হয়েছেন মাওলানা লুৎফুর রহমান এবং পুনরায় উপজেলা সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাওলানা মো. আফজল হোসাইন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের গঠনতন্ত্র অনুযায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত উপজেলা কমিটি ঘোষণা করেন সুনামগঞ্জ জেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আকবর আলী।
নবগঠিত কমিটিতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মো. কবির উদ্দিন। এ ছাড়া উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন মাওলানা হোসাইন আহমদ, মাস্টার মো. আবু তাইদ, মাওলানা নেছার উদ্দিন, জুলফিকার আহমদ মনি এবং দিলোয়ার হোসাইন। পাশাপাশি উপজেলা মজলিসে শূরা সদস্য নির্বাচিত হয়েছেন মো. লুৎফুর রহমান ও এনামুল হক।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com