1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় ৩৭৭ বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক

  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হ্যাট খ্যাত বুকিত বিন্তাং-এ ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে ৭৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০মিনিট থেকে রাত ৯টা ৩০মিনিট পর্যন্ত চলে এ অভিযান ।

আটকদের মধ্যে বাংলাদেশের ৩৭৭ জন, মিয়ানমারের ২৩৫, ভারতের ৫৮, নেপালের ৭২, ইন্দোনেশিয়ার ১৯ (১৭ জন পুরুষ, দুইজন নারী)  ও অন্যান্য ৯ জন (৩ জন পুরুষ, ৬ জন নারী) প্রবাসী রয়েছেন।

ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রায় প্রতিদিনই আমাদের অভিযান পরিচালিত হয়।

অভিযোগ ছিল, এলাকাটি বিদেশি নাগরিকদের অবৈধ কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্রবিন্দু।

 

বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস, মেয়াদোত্তীর্ণ ভিসা, কাগজপত্রের অপব্যবহার, এসব কারণে তাদের আটক করা হয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া অভিযানে ১০৬ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন। মোট ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়, এর মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয় নাগরিক ছিলেন।

বাসরি বলেন, অভিযানের সময় কয়েকজন প্রবাসী দোকানে লুকানোর চেষ্টা করেন এবং কেউ কেউ ছাদে উঠে যায়। তবে পুরো এলাকা ঘিরে রাখায় তারা শেষ পর্যন্ত ধরা পড়ে।অভিযানে একটি অবৈধ জুয়ার কেন্দ্রও শনাক্ত করা হয়, যেখানে সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত ব্যবস্থা ছিল। সেখান থেকে আটজন বিদেশিকে জুয়াড়িকে আটক করা হয়।
আটকদের পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে প্রাথমিক স্ক্রিনিং শেষে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(৩), ১৫(৪) এবং প্রবিধান ৩৯(বি) অনুযায়ী তদন্ত চলছে।বাসরি ওথমান আরও জানিয়েছেন, এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিদর্শন করা হবে যেন নিয়োগকর্তারা অনুমোদিত বিদেশিকর্মী কোটা মেনে চলেন।

সূত্র বাংলাদেশ প্রতিদিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com