1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু সিলেটে ‘মনটানা রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড পুলিশ দেখে দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি বুয়েট ছাত্র আবরার হত্যার ৭ বছর, আপিল নিষ্পত্তি করে রায় কার্যকরের অপেক্ষা

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে ৩ পুলিশ নিহত

  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০১৬
  • ৪০৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বাংলাদেশের সন্ত্রাসি হামলা, ফ্রান্সে হামলা, তুরস্কে সেনা অভূত্থান; পরপর ঘটনার মধ্য দিয়ে আলোচিত হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তর। এবার তা গিয়ে লেগেছে যুক্তরাষ্ট্রে। বন্দুকধারির গুলিতে নিহত হয়েছে তিন পুলিশ কর্মকর্তা। যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে জঙ্গি হামলার পর সহযোগিতা দেয়ার কথা জানিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণের এক ঘটনায় অন্তত তিন জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ওই অঙ্গরাজ্যের রাজধানী ব্যাটন রুজের পুলিশ সদর দফতরের কাছেই এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মুখ ঢাকা এক ব্যক্তিকে তারা নির্বিচারে গুলিবর্ষণ করতে দেখেছেন। গুলিতে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, যার মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক।

পুলিশ এর পর একজন বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। আরো দু’জন বন্দুকধারীর খোঁজে এখন অনুসন্ধান শুরু হয়েছে ।

পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে। দু সপ্তাহ আগেই এই শহরে এ্যাল্টন স্টার্লিং নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পুলিশ ধরে মাটিতে ফেলে দেবার পর তাকে গুলি করে হত্যা করে।

এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এর প্রতিবাদে ডালাস শহরে এক বিক্ষোভ চলার সময় একটি উঁচু ভবন থেকে পুলিশের ওপর ‘প্রতিশোধমূলকভাবে’ গুলি চালায় কৃষ্ণাঙ্গ এক সাবেক মার্কিন সেনা সদস্য, এতে পাঁচজন পুলিশ কর্মকর্তা এবং পরে ওই বন্দুকধারীও নিহত হয়।

সবশেষ এই ঘটনার পর ব্যাটন রুজের মেয়ার কিপ হোল্ডেন সবাইকে শান্ত থাকার এবং নিহতদের জন্য প্রার্থ

না করার আহবান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com