1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু সিলেটে ‘মনটানা রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড পুলিশ দেখে দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি বুয়েট ছাত্র আবরার হত্যার ৭ বছর, আপিল নিষ্পত্তি করে রায় কার্যকরের অপেক্ষা

অস্ত্র মামলায় ২ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চার্জশিট

  • Update Time : রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮
  • ৩৩৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::রাজধানীর গুলিস্তানে ফুটপাতের দোকান উচ্ছেদের সময় অবৈধ অস্ত্র ব্যবহারে ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিট দাখিল করেছে শাহবাগ থানা পুলিশ।

রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবীর আদালতে চার্জশিটটি উত্থাপন করেন শাহবাগ থানার জিআরও মাহমুদুল হাসান।

মাহমুদুল হাসান জানান, গত ১১ এপ্রিল শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন সিএমএম আদালতে চার্জশিটটি দাখিল করেন। মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হবে।

২০১৬ সালের ২৭ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গুলিস্তানের ফুটপাত উচ্ছেদের সময় ডিএসসিসির কর্মচারীদের সঙ্গে ছাত্রলীগও অংশ নেয়। এসময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলিবর্ষণ করেন।

ওই ঘটনায় শাহবাগ থানার এসআই মো. মান্নান ছাত্রলীগের ওই দুই নেতাসহ অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com