1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ আল্লাহ ব্যতীত কারো মুখাপেক্ষী হওয়া কাম্য নয় জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দেশের হয়ে আজারবাইজান যাত্রা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব যুক্তরাষ্ট্রে ফের ডিভি লটারি: বাংলাদেশিদের জন্য কী খবর

রৌয়াইল ফ্রেন্ডস ক্লাবের ঈদবস্ত্র বিতরনী সভায় ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ-সামাজিক ও মানবিক মূল্যবোধ কে জাগ্রত করে তরুণদেরকে কাজ করতে হবে

  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০১৬
  • ৫৯৯ Time View

স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ঈদ উপলক্ষে দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে সোমবার বিকেলে রৌয়াইল উচ্চ বিদ্যালয় মাঠে এক সভা সভায় সংগঠনের সভাপতি আফরাফুজামান বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব লকুছের এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী নুরুল ইসলাম,রৌয়াইল উচ্চ বিদ্যালয়েল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হাজী দিল সুন্দর মায়া,সমাজসেবক আব্দুল ওয়াদুদ, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুস সালাম, ইউপি সদস্য নাজমুল হক,রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহানশাহ, রৌয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাচ্ছু মিয়া,অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,সাইদুল হক,দিলীপ কুমার দাশ,সংগঠনের সহ-সভাপতি মাহবুব হোসেন মিটু,মঞ্জুরুল হাসান দুলন, মকবুল ইসলাম,শিপন মিয়া, আবুল কাশেম, কামরুল হাছান,সাজিদুর রহমান তুহিন, প্রবাসী মিনহাজ মনজু, তৈয়বুর রহমান মিঠু,সুমন মিয়া,এমরান হোসেন,সবুজ মিয়া,মিসবা আহমদ,মিটু মিয়া,তোফায়েল আহমদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বলেন,সামজিক দায়বদ্ধতা থেকে রৌয়াইল গ্রামের তরুণরা যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আলোকিত সমাজ গঠনে তরুণদেরকে এগিয়ে আসতে হবে। গড়ে তুলতে হবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। তিনি ফ্রেন্ডস ক্লাবের সাথে জড়িতদের ধন্যবাদ জানিয়ে বলেন, এধরনের সামাজিক ও মানবিক মুল্যবোধের কাজে বেশী করে সম্পৃক্ত থাকার আহ্বান জানান। পরে এলাকার দেড় শতাধিক দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপলক্ষে শাড়ী,লুঙ্গি বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com