1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

লন্ডনে অবৈধ অধিবাসীদের সাধারন ক্ষমার আওতায় আনার দাবী

  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০১৬
  • ৩৪৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: যুক্তরাজ্যে দীর্ঘদিন যাবত যে সব অভিবাসি অবৈধভাবে বসবাস করে আসছেন। এর মধ্যে যারা কোন ক্রাইমের সাথে জড়িত নয় তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় নিয়ে আসতে বলেছেন সাবেক চীফ ইমিগ্রেশন কর্মকর্তা। রব হোয়াইটম্যান যিনি ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ব্রিটেনের ইমিগ্রেশন নিয়ন্ত্রন সংস্থা বর্ডার এজেন্সির চীফ এক্সিকিউটিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি বেক্সিট পরবর্তী ইমিগ্রেশন পরিস্থিতির উপর বলতে গিয়ে সম্প্রতি এই পরামর্শ প্রদান করেন।

তিনি গার্ডিয়ানে একটি কলামে সরকারকে পরামর্শ প্রদান করে বলেছেন, ইমিগ্রেশনের হাজার হাজার ফাইল ইতিমধ্যে বেকলক হয়ে পড়েছে। অফিসাররা কোন সিদ্ধান্তে যেতে পারছেন না। আবেদনকারীদের দুভোর্গ কমাতে হলে তাদের সাধারণ ক্ষমা করা উচিত বলে তিনি মনে করেন। তিনি বলেন, হাজার হাজার ফাইল নিয়ে ইমিগ্রেশন কর্মকর্তাদের হিমশিম খেতে হতে। এমন অবস্থায় এখন বেক্সিটের পর আরো পরিস্তিতির অবনতি হবে। সুতরাং অবৈধদের বৈধতা দেয়া উচিত।

মনে করা হচ্ছে ব্রিটেনে প্রায় ৫লাখ অবৈধ অভিবাসী আছে. হোম অফিস এবং মাইগ্রেশন ওয়াচ বিশ্বাস করে এই সংখা আরো বেশী হতে পারে।

এদিকে ফরেন সেক্রেটারী বরিস জনসন ইইউ গণভোট প্রচারাভিযানের সময় একটি অনুরূপ পরিকল্পনার কথা জােিয়ছেন. তিনি শুধুমাত্র অভিবাসীরা যারা ১২ বছেরর অধিক সময় ইউকে তে থেকেছেন, অর্থনীতিতে অবদান রেখেছেন, অপরাধী নন এবং আয় কর দিবেন, তাদের ক্ষমা দেওয়ার অনুমতি দেওয় হবে বলেছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com