1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগে এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত রোহিঙ্গা সংকট সমাধানে জরুরি পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি মিছিল, পুলিশ মোতায়েন শিরক থেকে বাঁচতে করণীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দের  সঙ্গে জগন্নাথপুর উপজেলা কমিটির মতবিনিময় সভা  ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন প্রার্থীরা সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০ মাধ্যমিকে ‘গুণী শিক্ষক’-এর স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের প্রধান শিক্ষক এইচ এম আজমল

মে দিবসে শ্রমিকলীগ ও শ্রমিকদলের এক সাথে শোভাযাত্রা এক মঞ্চে বক্তব্য

  • Update Time : শুক্রবার, ১ মে, ২০১৫
  • ১৩৯০ Time View

সিলেট সংবাদদাতা::সিলেটে মে দিবসে এক মঞ্চে বসে বক্তব্য দিয়েছেন শ্রমিকলীগ ও শ্রমিকদলের নেতারা। এছাড়া তারা নগরীতে এক সাথে শোভাযাত্রাও করেছেন। শুক্রবারা সকালে জেলা প্রশাসন আয়োজিত মে দিবসের র‌্যালি ও আলোচনা সভায় এ দৃশ্য দেখা গেছে।
জানা গেছে, শুক্রবার সকাল জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, জেলা শ্রমিকলীগের সভাপতি এজাজ আহমদ, সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর শ্রমিকলীগের সভাপতি জাফর আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সুরমান আলী প্রমুখ।
এ ব্যাপারে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সুরমান আলী বলেন, ‘জেলা প্রশাসন আমাদেরকে আমন্ত্রণ জানায়। তাই আমি শ্রমিকদলের বিপুল সংখ্যাক নেতাকর্মীদের নিয়ে র‌্যালি ও সভায় যোগ দেই।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com