1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল ডেঙ্গুর সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প আল্লাহর ওপর আস্থা রাখার সহজ ৫ উপায় জগন্নাথপুরের কালনীরচর-ওসমানীনগরে হামলা-লুটপাটের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তিতে পরীক্ষা

সিলেটে ইয়াবাসহ এসআই গ্রেফতার

  • Update Time : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৫৫৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট নগরে ইয়াবাসহ পুলিশের এক এসআইকে (সাময়িক বরখাস্ত) আটক করা হয়েছে।

আজ সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে নগরের সুবিদবাজার এলাকা থেকে এক নারী ও তিন পুরুষসহ এপিবিএন এর এই সাময়িক বরখাস্তকৃত এসআই মো. রোকনউদ্দিনকে (৪০) গ্রেপ্তার করে এসএমপির কোতোয়ালি থানার পুলিশ।

মহানগর পুলিশসূত্র জানায়, বিকেল সাড়ে চারটার দিকে নগরের সুবিদবাজার এলাকা থেকে এপিবিএন এর সাময়িক বরখাস্তকৃত এসআই রোকনউদ্দিনকে তার সঙ্গে থাকা রীমা (৪২), জসিম উদ্দিন (২৪), ফাহিম শাহরিয়ার (৪১) এবং ফরিদ আহমদকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা ও নগদ ৮২ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ তাহের সিলেট মিররকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com