1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:

সিলেটে জেলা ছাত্রলীগ সহ-সভাপতি জগন্নাথপুরের আলী হোসেন গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬
  • ৫১৮ Time View

সিলেট প্রতিনিধি :: সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের বাসিন্দা আলী হোসেন (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে দশটার দিকে সিলেট নগরীর মিরাবাজার বিরতি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ জানান, আলী হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি সুহেল আহমদ আহমদ জানান, আলী হোসেনের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য যে, কয়েকদিন আগে আলী হোসেনকে গ্রেফতারের দাবি জানিয়ে উপশহর, মেডিক্যাল রোড, বাগবাড়িসহ বিভিন্ন এলাকার লোকজন বিক্ষোভ মিছিল করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com