1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সুলতান মাহমুদ শরীফ কে হিথ্রো বিমান বন্দরে অভ্যর্থনা

  • Update Time : শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬
  • ৭৪৮ Time View

আমিনুল হক ওয়েছে, যুক্তরাজ্য থেকে :: দীর্ঘ এক মাস বাংলাদেশে সফর শেষে শুক্রবার হিথ্রো বিমান বন্দরে এসে পৌঁছেছেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। তিনি বাংলাদেশে অবস্থানকালে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ বিকাল ৪ টায় যুক্তরাজ্যের হিথ্রো বিমান বন্দরে এসে পৌঁছালে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপূল সংখ্যক নেতা কর্মী তাঁকে স্বাগত জানাতে উপস্থিত হন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জাতীয় শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা আনোয়ারুল ইসলাম , যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল আহমদ খাঁন , আওয়ামী লীগ নেতা সৈয়দ গোলাব আলী, যুক্তরাজ্য আওয়ামী তরুণলীগের সভাপতি জুবায়ের আহমদ সহ অন্যান্যরা।

বিমান বন্দরে নেতা কর্মীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তৃতায় সুলতান শরীফ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে । দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, শিক্ষা ক্ষেত্রে দেশ আজ অনেকদূর এগিয়েছে।

বিদ্যুতের উৎপাদন কয়েকগুণ বেড়েছে। বাংলাদেশের মানুষের মাথা পিছূ আয় আজ বেড়েছে। আর এ সব কিছু সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে। তিনি সরকারের সাফল্য গুলো প্রবাসীদের কাছে তুলে ধরতে নেতা কর্মীদের নির্দেশ দেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সকল নেতা কর্মীদের বিমান বন্দরে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com