1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
সাগরপথে গ্রিস যেতে গিয়ে এক মাস ধরে নিখোঁজ জগন্নাথপুরের দুই যুবক, উৎকণ্ঠায় পরিবার জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ২১ জানুয়ারি ১০৫০ ইউপিতে ভোট ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের ৩ থানার ওসি বদলি ৩ লাখ টন ধান ও সাড়ে ৫ লাখ টন চাল সংগ্রহ করবে সরকার: খাদ্যমন্ত্রী রিজিকের ফয়সালা হয় আসমানে উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন হবিগঞ্জে তাহেরীকে ঘিরে উত্তেজনা, মাহফিল নিয়ে অনিশ্চয়তা

সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু

  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১০৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সৌদি আরবের জেদ্দায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার পর জেদ্দা শহরের তামানিন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে মহিউল ইসলাম পলাশ এবং একই গ্রামের হারুন বেপারীর ছেলে ওবায়দুল ইসলাম। তারা কয়েক বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর জেদ্দার তামান ইন আখের এলাকায় একটি বহুতল ভবনে আগুন লাগে। এ সময় পলাশ ও ওবায়দুল ওই ভবনে অবস্থান করছিলেন। আগুন দ্রুত ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে তারা বের হতে পারেননি।

পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ভবনের ভেতর থেকে পলাশ ও ওবায়দুলের মরদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, তাদের মরদেহ জেদ্দার স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। সূত্র-সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com