1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া লিবিয়া-সার্বিয়াসহ যে ১২ দেশে কর্মী পাঠানো যাবে না বিরোধের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড ইসলামে ব্যয়ে ভারসাম্য ও মিতব্যয়িতার গুরুত্ব দিরাইয়ে প্রেমিক-প্রেমিকার পালিয়ে যাওয়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫ ৭ মাস বন্ধ থাকার পর ডাক বাংলো সেতুর কাজ শুরু, সম্পন্ন হবে মার্চে ছাতকে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৪০ রিপাবলিকানদের হারে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প বাস ও ব্যাটারি রিকশার সংঘর্ষ, নিহত-৪ সিলেটে আজ থেকে ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ আগামী গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যোগ হবে

বিরোধের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কুয়েতে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি ফৌজদারি আদালত। বিরোধের জেরে বন্ধুকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে সাজা দেওয়া হয় তাঁকে।

গতকাল বুধবার গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আদালত গত মঙ্গলবার ওই রায় দেন। ওই ব্যক্তিকে ইচ্ছাকৃত ও পূর্বপরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

কৌঁসুলিরা জানান, নিহত ব্যক্তি আসামির স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। আসামি বারবার অনুরোধ করা সত্ত্বেও সেগুলো ডিলিট করতে অস্বীকৃতি জানান ওই ব্যক্তি।

আসামি আদালতে বলেন, তাঁর বন্ধু তাঁর স্ত্রীর সম্মতি ছাড়াই তাদের বাড়িতে বেড়াতে গিয়ে ছবিগুলো তুলেছিলেন। তাঁর স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করার পর তিনি বন্ধুকে বারবার ছবিগুলো মুছে দেওয়ার অনুরোধ করেন।

আসামি বলেন, তাঁর বন্ধু ছবিগুলো ডিলিট করেননি। বরং পরে আরও ছবি পোস্ট করেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন বেড়ে যায়। এই বিরোধের জেরে তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং বন্ধুকে হত্যার পরিকল্পনা করেন।

আইনজীবীদের দেওয়া তথ্যানুসারে, আসামি একটি ছুরি দিয়ে হত্যার পরিকল্পনা করেন এবং তাঁর বন্ধু কর্মস্থলে আছেন নিশ্চিত হওয়ার পর বাইরে কাছেই একটি জায়গায় অপেক্ষা করতে থাকেন। পরে আসামি তাঁর ওপর হামলা চালান এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে বারবার ছুরিকাঘাত করেন। আদালতের কার্যক্রম চলাকালে আসামি অভিযোগ স্বীকার করেন। সূত্র-সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com