1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনী সভা, কয়েকজন বাংলাদেশি আটক

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুমতি ছাড়া সৌদি আরবে সভা-সমাবেশের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেশটিতে বেশ কয়েকজন বাংলাদেশিকে আটক করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) রিয়াদে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এতদ্বারা প্রবাসী বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় ইসতেরাহা/হলরুম ভাড়া করে এবং হোটেল-রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসা-বাড়িতে অননুমোদিতভাবে বিভিন্ন সংগঠনের ব্যানারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সভা-সমাবেশ আয়োজন, দলবদ্ধভাবে প্রচার প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের জন্য স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক কতিপয় বাংলাদেশি আটক হয়েছেন মর্মে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অবহিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমতাবস্থায়, সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সৌদি কর্তৃপক্ষের অনুমোদনবিহীন কোনো সভা-সমাবেশ আয়োজন, দলবদ্ধভাবে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ, এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সব ধরনের অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার হতে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। একই সঙ্গে সৌদি আরবের আইন-কানুন বিধি-বিধান মেনে চলার জন্যও সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সূত্র-কালবেলা

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com