1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
মানসিক প্রশান্তিতে ইসলামের দিকনির্দেশনা চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ আল্লাহ ব্যতীত কারো মুখাপেক্ষী হওয়া কাম্য নয় জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দেশের হয়ে আজারবাইজান যাত্রা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

হবিগঞ্জে মেয়র পদে নৌকার জয়

  • Update Time : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:;

হবিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।

আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জয়লাভ করা নৌকার প্রার্থী সেলিম পেয়েছেন ১৩ হাজার ৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিজানুর রহমান মিজান নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৭৯০ ভোট। এছাড়া বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিম পেয়েছেন ৩ হাজার ২৪২ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীকে শামসুল হুদা পেয়েছেন ৫৭৯ ভোট, মোবাইল ফোন প্রতীকে মো. বশিরুল আলম (কাওছার) পেয়েছেন ১৮১ ভোট এবং জগ প্রতীকে গাজী মো. পারভেজ হাসান পেয়েছেন ১৬৫ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম জানান, রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই একটানা ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে নিরাপত্তার দায়িত্বপালন করেছেন ১২০ সদস্যের ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ৪টি টিমসহ বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য। এছাড়াও দায়িত্বপালনে ছিলেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জেলা পুলিশ সূত্র জানায়, পৌর এলাকার ২৪টি ভোটকেন্দ্রে ৬০০ পুলিশ সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বপালন করেছিলেন। এছাড়া প্রতি কেন্দ্রে ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি’র নারী-পুরুষ মিলিয়ে ৯ জন সদস্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com