1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

হবিবপুরে তুচ্চ ঘটনায় কামড় দিয়ে কান ছিড়ে নিল এক যুবকের

  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০১৬
  • ৩০৬ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামে তুচ্চ বিষয় নিয়ে কথাকাটাকাটি করে এক ব্যক্তির কান কামড় দিয়ে ছিড়ে নিল এক যুবক। আহত ব্যক্তি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, শুক্রবার জুম্মার নামাজ শেষে বাড়ি বসে নারিকেল কাটছিলেন হবিবপুর শাহপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে রাসেল মিয়া। এসময় প্রতিবেশী যুবক একই গ্রামের মৃত দবির মিয়ার ছেলে মোহন মিয়া তার সাথে কথাকাটাকাটি করে। এক পর্যায়ে দুজন হাতাহাতি ও ঝগড়ায় লিপ্ত হন। এক পর্যায়ে মোহান মিয়া রাসেল মিয়ার কানে কামড় দিলে কান ছিড়ে যায়। আশংকাজন্ক অবস্থায় স্বজনরা তাকে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ওসমানী হাসপাতালের চতুর্থতলার সাত নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। রাসেল জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, অন্যায়ভাবে তার সাথে ঝগড়া করে মোহন তার কান ছিড়েছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন জায়গায় কামড়ের দাগ রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com