1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:

১৮ হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

  • Update Time : বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮
  • ৩৩৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জের মাছম বাজারে অভিযান চালিয়ে শীর্ষ মাদক বিক্রেতা শামীম আহমদকে (৩২) আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ১৮হাজার ৩৫পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লাখ ৫০ হাজার ৭০০টাকা উদ্ধার করা হয়।

বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। সে উপজেলার খলছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আবদুল করিমের ছেলে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৯২ লাখ টাকা।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দুই সহযোগী পারবান হোসেন (৩২) ও শাহাব উদ্দিন (৪৫) র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম র‌্যাবকে জানায় তারা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মাদক বিক্রয় লব্ধ টাকাসহ তাকে সিলেট জেলার জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com