1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত

জোড়া লাগা ২ বোনকে বিয়ে করলেন মার্কিন সেনা

  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৭৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
১৯৯৬ সালে দ্য অপরাহ উইনফ্রে শো এবং লাইফ ম্যাগাজিনের কাভারে উপস্থিতির মাধ্যমে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেন অ্যাবি ও ব্রিটানি নামের যমজ দুই বোন। তাদের শরীর এক হলেও মস্তিষ্ক সম্পূর্ণ আলাদা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই যমজ দুই বোন তিন বছর আগে গোপনে বিয়ে করেছেন মার্কিন সেনা সদস্য জোশ বোলিংকে। তবে তাদের স্বামী একজনই।

জোশ বোলিংয়ের ফেসবুকে পোস্ট করা একটি ২০ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে দম্পতি নাচ ও চুম্বন করছেন। সেখানে অ্যাবি ও তার বোন সাদা স্লিভলেস ব্রাইডাল গাউন পরে আছেন।

অ্যাবিগেল লোরেন হেনসেল ও ব্রিটানি লি হেনসেল যুক্তরাষ্ট্রের মিনেসোটার বাসিন্দা। ১৯৯০ সালে জন্মগ্রহণ করেন তারা।

একই শরীরে দুটি মাথা থাকলেও তাদের মস্তিষ্ক আলাদা। তাদের ইচ্ছা-অনিচ্ছা, চিন্তাভাবনা আলাদা, খাবারের প্রতি ভালোবাসাও আলাদা। এ ছাড়া  হৃৎপিণ্ড, পিত্তাশয় এবং পাকস্থলী আলাদা। তাই ক্ষুধাও আলাদা আলাদা সময়ে পায়।
জন্মের সময় তাদের বাবা-মা প্যাটি ও মাইক তাদের সন্তানদের আলাদা করার সিদ্ধান্ত নেননি। কারণ চিকিৎসকরা তখন বলেছিলেন, তাদের আলাদা করলে বাঁচানো যাবে না। অ্যাবি ও ব্রিটানি বর্তমানে সংসার করছেন এবং পাশাপাশি শিক্ষকতা করছেন।  সূত্র : পিপল ম্যাগাজিন, নিউ ইয়র্ক পোস্ট
সৌজন্যে কালের কণ্ঠ 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com