1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম:
ওমরাহ পালনে যাওয়ার আগে তুরস্কের বিমানবন্দরে নামাজরত ইমামের মৃত্যু জগন্নাথপুরে জামায়াত নেতার মৃত্যুতে উপজেলা জামায়াতের শোক প্রকাশ জাতীয় সমবায় দিবসে জগন্নাথপুরে আলোচনাসভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ জগন্নাথপুরের ‘হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর নতুন জার্সি উন্মোচন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় জানা‌ল কনস্যুলেট আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি জগন্নাথপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ‘জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন’-এর আংশিক কমিটি গঠন সুনামগঞ্জে থানার সামনে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

ওমরাহ পালনে যাওয়ার আগে তুরস্কের বিমানবন্দরে নামাজরত ইমামের মৃত্যু

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার আগে তুরস্কের একটি বিমানবন্দরে নামাজ পড়তে গিয়ে মারা গেছেন ৬৮ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত ইমাম। শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

মৃত ব্যক্তির নাম আবদুল্লাহ ওজকান। তিনি তুরস্কের কোনিয়া প্রদেশের বেইশেহির এলাকার বাসিন্দা ছিলেন। ওমরাহযাত্রীদের একটি দলের সঙ্গে মক্কায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ওই দলে প্রায় ১৮০ জন ছিলেন।

বিমানবন্দরে ইহরামের সাদা পোশাক পরে সহযাত্রীদের নিয়ে বিদায়ী নামাজে ইমামতি করছিলেন ওজকান। নামাজ শেষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর দরুদ পাঠ করার সময় হঠাৎ তার কণ্ঠস্বর দুর্বল হয়ে আসে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

বিমানবন্দরের চিকিৎসাকর্মীরা দ্রুত প্রাথমিক চিকিৎসা ও হৃদ্‌যন্ত্র সচল করার চেষ্টা করেন। পরে তাকে জরুরি ভিত্তিতে সেলচুক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অনুষদ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

তুরস্কের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার কথা বলা হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ওজকানের সহকর্মী ইসমাইল গুমুস জানান, প্রায় ১৫ বছর ধরে তিনি ওজকানের সঙ্গে কাজ করেছেন। ঘটনার আগে তার মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ দেখা যায়নি।

শুক্রবার বেইশেহিরের চারশি মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

সূত্র: গালফ নিউজ, সৌজন্যে কালবেলা

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com