1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

অন্তঃসত্ত্বা প্রেমিকাকে হত্যা

  • Update Time : শুক্রবার, ৩০ জুন, ২০১৭
  • ২৭৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: কুমিল্লার চান্দিনায় সানজিদা (১৪) নামের এক অন্তঃসত্ত্বা প্রেমিকাকে হত্যা করেছে প্রেমিক। প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন দৈহিক মেলামেশার পর অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের।

বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের পূর্ব বেলাশহর এলাকায় এ ঘটনা ঘটেছে। সানজিদা এলাকার মজনু মিয়ার মেয়ে এবং চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় ঘাতক প্রেমিক ও তার বাবাসহ তিনজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে নিহত স্কুল ছাত্রী সানজিদা অন্তঃসত্ত্বা থাকার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসী ও সানজিদার পরিবারের সদস্যরা জানান, চান্দিনার বেলাশহর এলাকার ইব্রাহীম মিয়ার ছেলে বখাটে সাকিলের (১৯) সঙ্গে দীর্ঘদিন ধরেই সানজিদার প্রেমের সম্পর্ক চলছিল।

পরে বিয়ের আশ্বাস ও প্রতারণার ফাঁদে ফেলে সানজিদার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলে সাকিল।

এরই এক পর্যায়ে সানজিদা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি এলাকায় জানাজানি হয়। পরে বৃহস্পতিবার বিকালে পাশের বাড়ির ছাদে নিয়ে পূর্বের ন্যায় মেলামেশার পর দুইজন মিলে আত্মহত্যার কথা বলে সাকিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এসময় সাকিল প্রেমিকা সানজিদাকে ২টি কীটনাশক ট্যাবলেট খাওয়ায়। তবে সাকিল খায়নি। এসময় সে সানজিদাকে শ্বাসরোধ করে হত্যারও চেষ্টা করে।

আশপাশের লোকজন ঘটনা দেখে ফেললে পরে সাকিল পালিয়ে যায়।

স্থানীয়রা সানজিদাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়। এ ঘটনায় এলাকায় এবং সানজিদার সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে চান্দিনা থানার ওসি নাছির উদ্দিন মৃধা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে নিহত সানজিদা অন্তঃসত্ত্বা থাকার বিষয়টি নিশ্চিত হয়েছি। মামলা হয়েছে, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com