1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

অপরাধ নিমূলে গ্রাম পুলিশের ভূমিকা অপরিহার্য্-দেবজিৎ সিংহ

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫
  • ৫৩৯ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা-স্থানীয় সরকার সুনামগঞ্জের উপ-পরিচালক দেবজিৎ সিংহ বলেছেন, গ্রাম পুলিশদের অনেক দায়িত্ব রয়েছে। শুধুমাত্র ইউনিয়ন পরিষদের কাজ ছাড়া সাধারণত তাদেরকে বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কাজে দেখা যায়নি। সমাজের কু-সংস্কার এবং ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ রোধে গ্রাম পুলিশদের এগিয়ে আসতে হবে।তিনি বলেন, যারা এলাকায় খারাপ কাজের সাথে জড়িত, মাদক বেচা-কেনা, মাদক সেবন, ইভটিজিংসহ অপরাধ কর্মকান্ডে জড়িত তাদের তালিকা থানায় পৌছে দিতে হবে গ্রাম পুলিশদের। এতে পুলিশের সহযোগীতায় অপরাধ প্রবনতা অনেকটাই কমে যাবে।
তিনি আরো বলেন, থানা সদরের ১০কিলোমিটারের মধ্যে যেসব গ্রাম পুলিশরা অবস্থান করেন তারা প্রতি সপ্তাহে একদিন এবং যারা ১০ কিলোমিটারের বাহিরে থাকেন তারা ১৫দিনে একবার থানায় উপস্থিত হয়ে নিজ নিজ এলাকার অপরাধ কর্মকান্ডের রির্পোট প্রদান করতে হবে।
মঙ্গলবার সকালে ছাতক উপজেলা অডিটোরিয়ামে গ্রাম পুলিশ সদস্যদের পুলিশ প্রতিরক্ষা বিষয়ক অবহিতকরন প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ইউনিয়ন পরিষদ গর্ভনেন্স প্রজেক্ট ও স্থানীয় সরকার বিভাগের সহযোগীতায় অনুষ্ঠিত অবহিতকরন প্রশিক্ষন কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন, উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, জেলা ফেসিলেটর খন্দকার রবিউল আউয়াল নাসিম, জিল্লুর রহমান।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের মোয়াজ্জিন ক্বারী ইউসুফ আহমদ ও গীতা পাঠ করেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শুধাংশু বিমল দাস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com