1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম:
লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ আল্লাহ ব্যতীত কারো মুখাপেক্ষী হওয়া কাম্য নয় জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দেশের হয়ে আজারবাইজান যাত্রা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব যুক্তরাষ্ট্রে ফের ডিভি লটারি: বাংলাদেশিদের জন্য কী খবর হবিগঞ্জে নদীতে ভেসে ‍উঠলো ‘গৃহবধূর’ মরদেহ

অবরোধের আগুনে দগ্ধ আরো ৫

  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০১৫
  • ৪৮৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক-ফেনীর দাগনভুঞা উপজেলায় একটি মাছবোঝাই পিকআপ ভ্যানে অবরোধ সমর্থকদের ছোড়া পেট্রোল বোমায় চালকসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।
উপজেলার মাতুভূঞা সেতু এলাকায় ফেনী-নোয়াখালী সড়কে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে দাগনভূঞা থানার ওসি আবুল ফয়সাল জানান। দগ্ধরা হলেন- চালক মোহাম্মদ ইউসুফ (৫৫), তার সহকারী রবিউল ইসলাম (১৬), মাছ ব্যবসায়ী আবুল হোসেন (৪৯), মো. ওয়াসিম (২৬) ও রোকন (২৪)।
এদের সবার বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে।
দগ্ধদের মধ্যে ইউসুফ, ওয়াসিম ও হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
সদর হাসপাতালের চিকিৎসক এ কে এম ফয়েজ আকবর জানান, তিনজনের শরীরের ২৫ ভাগের বেশি পুড়ে গেছে। তাদের অবস্থা গুরুতর, তাই কুমিল্লায় স্থানান্তর করা হয়েছে।

সদর হাসপাতালে চিকিৎসাধীন রবিউল জানান, কুমিল্লার নিমসার এলাকা থেকে পিকআপে মাছ নিয়ে তারা নোয়াখালীর বসুরহাটে যাচ্ছিলেন। পথে ৮/১০ জন লোক তাদের পিকআপ লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। এতে ভ্যানের সামনে বসা চালক ও তার সহকারীসহ পাঁচজন দগ্ধ হন। স্থানীয়রাই তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়।

খবর পেয়ে সকাল পৌনে ৮টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক সদর হাসপাতালে এসে দগ্ধদের দেখে যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com