1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

অবাক কান্ড মৃত ব্যক্তিকে মেম্বার নির্বাচিত করলেন ভোটাররা !

  • Update Time : রবিবার, ৫ জুন, ২০১৬
  • ২৬৭ Time View

স্টাফ রিপোর্টার :: চুনারুঘাটে মৃত ব্যক্তিকে মেম্বার পদে নির্বাচিত করেছেন ভোটাররা । নির্বাচনের একদিন আগে গত শুক্রবার (৩ জুন) দুপুরে মারা যান আব্দুল মালেক ।

শনিবার চুনারুঘাট সদর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচনে তিনি ৪৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অাইয়ুব আলী পেয়েছেন ৩৫৩ ভোট।

নির্বাচনের ঠিক একদিন আগে শুক্রবার (৩ জুন) বেলা সাড়ে এগারোটার দিকে আব্দুল মালেক (৪০) এর আকস্মিক মৃত্যু ঘটে। এ সময় তিনি নির্বাচনের বিষয়ে পরিবারের সাথে পরামর্শ করছিলেন।

নির্বাচনের একদিন আগে মেম্বার প্রার্থী আব্দুল মালেকের আকস্মিক মৃত্যুর খবর শুনে সবাই ছুটে আসেন তাকে এক নজর দেখতে। তার মৃত্যুর খবর মাইকিং করে সারা উপজেলায় জানিয়ে দেওয়া হয়।

মীরেরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মালেক মোরগ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম তালুকদার গণমাধ্যমকে জানান, নির্বাচন চলাকালীন কোন প্রার্থী মারা গেলে ‍নির্বাচন স্থগিত হয় না। তাই আব্দুল মালেক সেখানে প্রার্থী ছিলেন। নির্বাচনে মৃত প্রার্থী জয়ী হলে পরবর্তীতে সেখানে উপ-নির্বাচন হবে।

এদিকে চুনারুঘাটের ১০ টি ইউনিয়নে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।

এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪৭ জন সংরক্ষিত আসনে ১৫২ জন এবং সাধারন সদস্য পদে ৪৩৫ জনসহ মোট ৬৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com