1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান কাতার যাচ্ছেন আজ

  • Update Time : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৩০২ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান মেডিকেল ক্যাম্প ও সেমিনারে যোগ দিতে কাতার যাচ্ছেন আজ । কাতার জালালাবাদ এসোসিয়েশন কতৃক আয়েজিত মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার বিকেলে হোটেল ইন্টারন্যাশনাল দ্যা সিটি দোহতে। কাতারের রাজধানী দোহাতে জালালাবাদ এসোসিয়েশন,কাতার কতৃক আয়েজিত মেডিকেল ক্যাম্প ও সেমিনারের আয়োজন করা হয়েছে প্রবাসী বাংলাদেশীদের জন্য। এতে প্রবাসীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে বলে জানান এসোসিয়েশনের সভাপতি শামসুদ্দিন আহমদ খান। তিনি আরও বলে প্রবাসে অবস্থানরত সিলেটীদের যে কোন ধরনের সহযোগীতা করতে সর্বদা প্রস্তুত জালালাবাদ এসোসিয়েশন কাতার।
উক্ত মেডিকেল ক্যাম্প ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন গণপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং প্রতিনিধি দলে আর আছেন জালালাবাদ এসোসিয়েশন,ঢাকা কোষাধ্যক্ষ এড. জসিম উদ্দিন আহমদ ও শাহ এ এম এস কিবরিয়ার প্রতিষ্টিত মৃদুভাষণ পত্রিকার নির্বাহী সম্পাদক শাহাবুদ্দিন শুভ। মন্ত্রী মান্নান ২১ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com