1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এম মান্নান রাশিয়া যাচ্ছেন

  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬
  • ২৫৬ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান সরকারি সফরে রাশিয়া ও লন্ডন যাচ্ছেন আজ। মঙ্গলবার দুপুর ২.২৫ টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব নিয়াজ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত কর্মসূচি থেকে এই তথ্য জানা যায়।
২০ জুলাই বুধবার লন্ডনে তিনি সেখানকার বাংলাদেশী প্রবাসীদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে মিলিত হবেন।
২১ জুলাই লন্ডন থেকে বিএ-২৩৫ ফ্লাইটে রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। রাশিয়া সফর কালে তিনি মস্কোর রেডিসন (স্কয়ার অব ইউরোপ বিএলডি-২) হোটেলে অবস্থান করবেন।
২২ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ান স্টেট এক্সপোর্ট ক্রেডিট-এর জন্য দুই দেশের মধ্য আন্ত: সরকার ক্রেডিট চুক্তি (আইজিসিএ) সম্মেলনে যোগ দেবেন। সম্মেলন শেষে ২৭ জুলাই বুধবার অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ সফর করবেন।
২৮ জুলাই বৃহস্পতিবার পিটার্সবার্গ থেকে লন্ডনে উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং লন্ডনে একদিন অবস্থান করে ৩১ শে জুলাই রবিবার দেশে ফেরার কথা রয়েছে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com