1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম,এ মান্নান আসছেন শনিবার

  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭
  • ১৯৯ Time View

স্টাফ রিপোর্টার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে আসছেন আগামীকাল শনিবার। প্রতিমন্ত্রীর একান্ত সচিব নেওয়াজ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
শনিবার দুপুর ১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জীবদাড়া, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান, ১.৩০মি. একইস্থানে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীসভায় যোগ দেবেন তিনি।
রবিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে সুনামগঞ্জ পৌর কলেজের নবীন বরণ অনুষ্ঠান, দুপুর ২টায় দক্ষিণ সুনামগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্মিত ব্রীজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন তিনি।
সন্ধ্যা ৬টায়
জেলা শিল্পকলা একাডেমীর হাসনরাজা মিলনায়তনে ‘দৈনিক সুনামগঞ্জের খবর’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com