1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ২টি তদন্ত কমিটি গঠন

  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৯৫ Time View

স্টাফ রিপোর্টার :; ট্রেন দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পাওয়া অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সহ যাত্রীদের নিয়ে সিলেট থেকে ঢাকাগামী ‘উপবন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের ম্যানেজার (ডিআরএম) গৌছুল মুনির দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, আগামী ৩ কর্মদিবসের মধ্যে দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে কমিটিকে।

গৌছুল মুনির বলেন, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার আব্দুল হাই একটি কমিটি গঠন করেছেন। সেখানে চিফ সিগন্যাল অ্যান্ড ট্রলিকম ইঞ্জিনিয়ার চন্দন কান্তি দাসকে প্রধান করে চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, চিফ ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান, চিফ অপারেটিং সুপারেন্টেডেন্ট সুজিত কুমারকে এ কমিটির সদস্য করা হয়েছে।

এছাড়া রেলওয়ের ঢাকা বিভাগীয় ভারপ্রাপ্ত পরিবহন কর্মকর্তা শফিকুর রহমানকে প্রধান করে ও ডিভিশিনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ডিএমই), ডিভিশিনাল ইঞ্জিনিয়ার ঢাকা-১ (ডিই), ডিভিশনাল ইলেকট্রিক ইঞ্জিনিয়ারকে (ডিইই) সদস্য করে ৫ সদস্যের আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের ১১টি বগি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়।

বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এরপর প্রায় ১৬ ঘণ্টা পর শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটে ফের সারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ শুরু হয়েছে।
শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com