1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

আইপিএলকে ‘না’ বলায় তাসকিনকে পুরস্কার দেওয়া উচিত: মাশরাফি

  • Update Time : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৩৪২ Time View

স্পোর্টস ডেস্ক::

চলতি দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। টুর্নামেন্টের নতুন দল লখনৌ সুপার জায়ান্ট তাসকিনকে দলে নিতে চেয়েছিল। কিন্তু জাতীয় দলের খেলা থাকায় বোর্ডের সঙ্গে কথা বলে, আইপিএলকে না করে দিয়েছেন তাসকিন।

যা নিয়ে দুই ধরনের প্রতিক্রিয়াই দেখা গেছে দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে। কেউ কেউ বলেছেন, সবার আগে দেশকে প্রাধান্য দিয়ে বড় কাজ করেছেন তাসকিন। আবার অনেকের কথা, আইপিএলে গেলে অনেক কিছু শিখতে পারতেন তাসকিন। তাই না করা ঠিক হয়নি।

এর মধ্যে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ছিলেন প্রথম দলে। তাসকিন আইপিএলকে না করার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশদ এক বার্তা দেন মাশরাফি। যেখানে তাসকিনের সিদ্ধান্ত যথাযথ বলার পাশাপাশি, সামনে আরও সুযোগ আসবে বলে মন্তব্য করেন তিনি।

আর এবার সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে মাশরাফি জানালেন, আইপিএলকে না বলে জাতীয় দলকে বেছে নেওয়ায় বোর্ডের উচিত তাসকিনকে পুরস্কৃত করা। এসময় ইংল্যান্ডের দুই তারকা পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের প্রসঙ্গও আনেন মাশরাফি।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেছেন, ‘অবশ্যই (পুরস্কার দেওয়া উচিত)। আপনি যদি (জেমস) অ্যান্ডারসন ও (স্টুয়ার্ট) ব্রডের দিকে তাকান, ইসিবি কিন্তু তাদেরকে সবসময় ক্ষতিপূরণ ঠিক না, তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়… যেহেতু তারা আইপিএল না খেলে দেশকে সার্ভিস দিচ্ছে তাদেরকে নুন্যতম পুরস্কার দেওয়া হয়।’

এরকম পরিস্থিতিতে পুরস্কৃত করা হলে এর ইতিবাচক প্রভাব কী হতে পারে তা জানিয়ে মাশরাফি আরও বলেন, ‘তখন হয় কি ক্রিকেটারদের ভালো লাগা কাজ করে যে, না বোর্ড আমাদের বিষয়টা দেখছে। তখন আমরা টেস্ট ক্রিকেট কেন, যে কোনো ক্রিকেট খেলার জন্য প্রস্তুত।’

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com