1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

আইসিসির মাসসেরার তালিকায় এবাদত

  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৭ Time View

স্পোর্টস ডেস্ক::

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন বাংলাদেশ দলের তারকা পেসার এবাদত হোসেন।

সবশেষ নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত পারফরম্যান্স করার সুবাদে আইসিসির জানুয়ারি মাসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন এবাদত হোসেন।

তবে মাসসেরা হতে হলে এবাদতকে পেছনে ফেলতে হবে সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতানো দক্ষিণ আফ্রিকার দুই তরুণ ক্রিকেটার ডুয়াল্ড ব্রেভিস ও কেগান পিটারসনকে।

বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিলেন এবাদত। এর আগে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং নাসুম আহমেদ ছিলেন এ তালিকায়।

জানুয়ারি মাসে নিউজিল্যান্ড সফরে দুটি টেস্টের সিরিজে ৯ উইকেট শিকার করেছেন এবাদত হোসেন। তবে প্রথম টেস্টে তিনি ৪৬ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন ৬ উইকেট, যার ফলে বাংলাদেশ প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাঠে জয়ের স্বাদ পায়। দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছিলেন। এবার আইসিসির আরেকটি স্বীকৃতি পাওয়ার দ্বারপ্রান্তে এবাদত।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com