1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

আখাউড়ায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামে এ ঘটনা ঘটে।

 

মৃতরা হলেন শেখ সেলিম মিয়া (৬০) ও মো. জামির খান (২২) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

ধরখার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আশেক মিয়া বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামে নিজ জমিতে ধান কাটার পর খড় শুকানোর সময় শেখ সেলিম এবং একই ইউনিয়নের বনগজ গ্রামে মেশিন দিয়ে ধান মাড়ানোর সময় মো. জামির খান আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মার যান।

নিহত শেখ সেলিম মিয়া ধরখার ইউনিয়নের রুটি গ্রামের উত্তর পাড়ার শেখ বাড়ির শেখ নোয়াব মিয়ার ছেলে। আর মো. জামির খান একই ইউনিয়নের বনগজ গ্রামের মদন খানের ছেলে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com