1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

আজ জগন্নাথপুর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হবে

  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০১৬
  • ২৮২ Time View

স্টাফ রিপোর্টার:: আজ জগন্নাথপুর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করা হবে। সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা দিবেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১ টায় এ উপলক্ষে বনাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।এছাড়াও উপজেলা পরিষদ প্রবেশপথে বাল্য বিবাহ মুক্ত উপজেলা হিসেবে নামফলক লাগানো হয়েছে। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম নাম ফলকটি উন্মোচন করার কথা রয়েছে। উক্তসভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব লুৎফুর রহমান,পুলিশ সুপার হারুণ অর রশিদ,সুনামগঞ্জের প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ,উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা উপস্থিত থাকবেন। প্রেসঙ্গত একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভাকে ইতিমধ্যে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com