1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

আবারও ফের ৭২ ঘণ্টার হরতাল ডাকল বিএনপি জোট

  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০১৫
  • ৪৯৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক- চলমান অবরোধের পাশাপাশি আজ ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ফের টানা ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। শনিবার দএক বিবৃতিতে এ ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু।
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদসহ ২০ দলীয় জোটের আটক নেতাকর্মীদের মুক্তি এবং গুম, খুন, অপহরণ, নির্যাতন ও পাইকারি গ্রেপ্তার বন্ধের দাবিতে দেশব্যাপী এই হরতাল আহ্বান করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর ১১ দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও অদ্যাবধি তাকে মুক্তি
দেয়া কিংবা আদালতে হাজির করা হয়নি। গ্রেপ্তারের কথা স্বীকার পর্যন্ত করছে না অবৈধ স্বৈরাচারী সরকার। জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।বরকত উল্লাহ বুলু বলেন, সুপরিকল্পিতভাবে নিজেরা সন্ত্রাস করে আওয়ামী শাসকরা আজ সন্ত্রাস দমনের নামে বিরোধী দল নির্মূলের অপকৌশল বেছে নিয়েছে।
তিনি বলেন, ‘এ পরিস্থিতিতে জনগণের অধিকার আদায়ে চলমান আন্দোলন অব্যাহত রাখা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। বিএনপি এবং ২০ দলীয় জোটের পক্ষ থেকে আমরা তাই দেশব্যাপী চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সালাহউদ্দিন আহমেদসহ ২০ দলীয় জোটের আটক নেতাকর্মীদের মুক্তি এবং গুম, খুন, অপহরণ, নির্যাতন ও পাইকারি গ্রেপ্তার বন্ধের দাবিতে আজ ভোর ৬টা থেকে আগামী ২৫ মার্চ বুধবার ভোর ৬টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা দেশব্যাপী হরতাল আহ্বান করছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com