1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

আবেগঘন বার্তা দিয়ে মেসির নতুন বছর শুরু

  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৫৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
কাতার বিশ্বকাপে ট্রফি জয় করে সব অপূর্ণতাকে পূর্ণতা দিয়েছেন লিওনেল মেসি। সেই সাথে মাঠে গড়েছেন অনেক রেকর্ডও। লিওনেল মেসি হয়ে উঠেছেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা। তার হাত ধরেই শিরোপার খরা কেটেছে আর্জেন্টিনার। যে ট্রফি জেতার জন্য এত সাধনা ও পরিশ্রম সেটি জিতে দেখা গেল মেসির মুখেও চওড়া হাসি।

মেসির দীর্ঘ ক্যারিয়ারে একমাত্র অপূর্ণতা ছিল ফিফা বিশ্বকাপ, সেটিও ২০২২ সালে অর্জন করেছেন মেসি; সেই সঙ্গে সকল বিতর্কের অবসান ঘটিয়ে সর্বকালের সেরার আসনেও বসেছেন। তাই ২০২২ সাল এর চাইতে সুন্দরভাবে শেষ হতে পারতো না বলেই মনে করেন পিএসজি ফরোয়ার্ড।
বছরের শেষ দিনে তাই নিজের মনের ভাব ব্যক্ত করতে ইনস্টাগ্রামকে বেছে নিয়েছেন মেসি, লিখেছেন- “২০২২ সাল আমি কোনোদিনও ভুলবো না।”

বছরের শেষ দিনে ইনস্টাগ্রামে স্ত্রী আন্তোনেলা ও তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরোকে নিয়ে বেশ কয়েকটি ছবি আপলোড দিয়েছেন মেসি। সাথে একটি লম্বা চওড়া ক্যাপশন। মেসি লিখেছেন, 

“এটা এমন একটা বছর (২০২২ সাল) যা আমি কোনোদিনও ভুলবো না। সারাজীবন যে স্বপ্নকে তাড়া করেছি তা এবার সত্যি হয়েছে। কিন্তু আমার যদি একটা চমৎকার পরিবার ও বন্ধুবান্ধব না থাকতো যারা সবসময় আমাকে সমর্থন দিয়ে গেছে, যখনই হোঁচট খেয়েছি তখনই হাত বাড়িয়ে দিয়েছে, আর তাদের সাথে যদি এই আনন্দ শেয়ার করতে না পারতাম, তাহলে সবকিছুই বৃথা মনে হতো। 

যে মানুষগুলো আমায় অনুসরণ করছেন, তাদের সাথেও সুন্দর স্মৃতি রাখতে চাই আমি… আমার এই যাত্রাটা তোমাদের সাথে শেয়ার করতে পারাটা ভীষণ আনন্দের। আমার দেশের মানুষ এবং সেই সাথে প্যারিস, বার্সেলোনা ও পৃথিবীর নানা দেশের অগণিত মানুষের ভালোবাসা ছাড়া আমার পক্ষে এতদূর আসা অসম্ভব ছিল। আমি আশা করি এই বছরটা বাকি সবারও দারুণ কেটেছে। ২০২৩ সালে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো!”

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com