1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

‘আমার দেশ’র সিলেট ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক খালেদ আহমদ

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পাঠকপ্রিয় জাতীয় দৈনিক ‘আমার দেশ’-এর সিলেট

ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক খালেদ আহমদ। দৈনিকটির সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান স্বাক্ষরিত নিয়োগপত্রে জানানো হয়, ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করবেন।

খালেদ আহমদ সাংবাদিকতা পেশায় রয়েছেন  প্রায় ৩০ বছর ধরে। ১৯৯৪ সালে তিনি সাংবাদিকতা শুরু করেন এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক, অনলাইন মিডিয়ায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

 

২০০৪ সালে দৈনিক ‘আমার দেশ’ প্রথম প্রকাশিত হলে তিনি সিলেট ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

কর্মজীবন : দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি  সিলটের  ঐতিহ্যবাহী ‘দৈনিক সিলেটের ডাক’-এর সিনিয়র রিপোর্টার, ‘দৈনিক জালালাবাদ’-এর স্টাফ রিপোর্টার এবং ‘সিলেট সংলাপ’-এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

প্রেসক্লাব ও সামাজিক সংযোগ: সাংবাদিক খালেদ আহমদ সিলেট প্রেসক্লাবের একজন সম্মানিত সদস্য এবং টানা ২৭ বছর ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন। বর্তমানে তিনি সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, তিনি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত।

পারিবারিক পরিচিতি: খালেদ আহমদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামে। তিনি মরহুম আব্দুন নূরের কনিষ্ঠ পুত্র। মরহুম আব্দুন নূর ছিলেন জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং জয়কলস ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com