1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

আর্জেন্টাইনদের কাছে ম্যারাডোনা নয়, মেসিই সেরা

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২৩১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
কে সেরা? লিওনেল মেসি না দিয়েগো ম্যারাডোনা? কাতারে আর্জেন্টিনা দল বিশ্বকাপ জেতার পর জরিপ করা হয়। তাতে মেসিকে ম্যারাডোনার চেয়ে এগিয়ে রেখেছেন আর্জেন্টাইনরা। তথ্য-বিশ্লেষণ ও জনমত জরিপের ওয়েবসাইট ‘ওপিনা আর্জেন্টিনা’ জানুয়ারিতে প্রশ্নটি নিয়ে জাতীয়ভাবে জরিপ চালায়। সেখানে মেসির পক্ষেই সেরা ফুটবলারের রায় দিয়েছেন জরিপে অংশ নেওয়া সংখ্যাগরিষ্ঠ আর্জেন্টাইন। তবে সমাজের নিচুস্তরে ম্যারাডোনার জনপ্রিয়তা বেশি। ওপিনা আর্জেন্টিনার টুইটে বলা হয়, ‘মেসির আধিপত্যের পরও জনপ্রিয়তার কোটায় দিয়েগোকেই সবাই বেশি পছন্দ করে। আর্থসামাজিক অবস্থানের নিচু স্তরে ৪৯ শতাংশ মনে করেন, ম্যারাডোনাই সেরা আর ৪৫ শতাংশ মনে করেন মেসি সেরা।’ গত ৯ জানুয়ারি থেকে ১২ই জানুয়ারির মধ্যে আর্জেন্টিনার বিভিন্ন জায়গায় এ নিয়ে জরিপ চালানো হয়। জরিপে অংশ নেওয়া ১১০০ আর্জেন্টাইনের মধ্যে ৬০ শতাংশ মেসিকে সেরা ফুটবলার হিসেবে বেছে নিয়েছেন। ২৮ শতাংশ নাগরিক মনে করেন, মেসি নয় ম্যারাডোনাই সেরা। আর বাকি ১২ শতাংশ মতামত দেননি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ ও আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, নারীদের মধ্যে জনপ্রিয়তা বিচারেও ম্যারাডোনার চেয়ে মেসি এগিয়ে। ৬৯ শতাংশ আর্জেন্টাইন নারী মনে করেন মেসিই সেরা। ৫০ বছর পেরিয়ে যাওয়া বয়সীদের মাঝে মেসির জনপ্রিয়তা বেশি (৬৩ শতাংশ)। এমন ২৩ শতাংশ ম্যারাডোনার পক্ষে। ৩০ থেকে ৪৯ বছর বয়সীদের মাঝেও মেসির জনপ্রিয়তা বেশি। এই বয়সী নাগরিকদের মধ্যে ৫৫ শতাংশ মেসিকে ম্যারাডোনার চেয়ে এগিয়ে রেখেছেন। ২৮ শতাংশ নাগরিক আবার ম্যারাডোনাকে মেসির চেয়ে এগিয়ে রাখেন। ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মাঝেও মেসির একাধিপত্য। ৬২ শতাংশের কাছে মেসিই সেরা, ম্যারাডোনার পক্ষে ৩৫ শতাংশ নাগরিক। আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জিতিয়েছেন ম্যারাডোনা। ফুটবল ইতিহাসেই তিনি অন্যতম সেরা। মেসি গত ডিসেম্বরে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে জিতিয়েছেন বিশ্বকাপ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com