1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

আর্জেন্টিনাকে হারিয়ে কোপার চ্যাম্পিয়ন ব্রাজিল

  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২২৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
তৃতীয়বারের মতো বিচ সকার কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ২০১৬, ২০১৮ এর পর ২০২৩ আসরেও টুর্নামেন্টের ফাইনাল জিতেছে সেলেসাওরা।
রোববার রাতে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১৩-৫ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। এর আগে টুর্নামেন্টের গ্রুপপর্বেও হেরেছিল আর্জেন্টাইনরা। প্রতিশোধের সুযোগে মাঠে নেমে উল্টো হেরে বসে আলবাসিলেস্তারা।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখে প্রথমার্ধেই ৫-০ লিডে এগিয়ে থেকে মাঠ ছাড়ে সেলেসাওরা। ব্রাজিলের হয়ে ফিলিপে দুইটি গোল করেন। এ ছাড়া এডসন হাল্ক, জে লুকাস ও জর্ডানের এক গোলে এই লিড পায় ব্রাজিলের বিচ ফুটবলাররা।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে উঠে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে আরও ৮টি গোল দেয় তারা। তবে দ্বিতীয়ার্ধে কিছুটা ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল আলবিসেলেস্তেরা। তবে গোল ব্যবধান কমানো ছাড়া কোনো ফল পায়নি আর্জেন্টাইনরা। আর্জেন্টিনার হয়ে ডি সোসা, রিভাদেনেইরা, পোমার ও মেদেরো গোল করেন। শেষ পর্যন্ত ১৩-৫ গোল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্যারাগুয়েকে ৭-৫ গোলে হারিয়েছে কলম্বিয়া। কলম্বিয়ার হয়ে কর্ডোবা, ওসা ও অ্যাকোস্টা দুইটি করে আর ক্লাভিজো একটি গোল করেন। অন্যদিকে প্যারাগুয়ের হয়ে মার্টিনেজ দুটি এবং বেনিতেজ, রোলন ও ক্যান্তেরোর একটি করে গোল করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com