1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

আর্জেন্টিনার গোলে উল্লাস করতে গিয়ে প্রাণ গেল যুবকের

  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১১৫৯ Time View

জগন্নাথপুর২ে৪ ডেস্ক::
বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনা দ্বিতীয় গোল দেওয়ার পর উল্লাস করতে গিয়ে রাকিব হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে যশোরের ঝিকরগাছায় নিমার্ণাধীন সেতুর রডে বিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।

রাকিব ঝিকরগাছা পৌরসভার মাগুরাপট্টি ধোপাপাড়া এলাকার আসলাম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে ঝিকরগাছার কৃষ্ণনগর এলাকায় দুই সেতুর মাঝে বঙ্গবন্ধু পার্কে বড় পর্দার ব্যবস্থা করা হয়। ফ্রান্সের সঙ্গে খেলায় প্রথমার্ধে আর্জেন্টিনার আনহেল দি মারিয়া দ্বিতীয় গোল দেওয়ার পর সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। এ সময় উৎফুল্ল রাকিব পা পিছলে পার্কের ঢালু পাড় থেকে নিচের নির্মাণাধীন সেতুর ওপর পড়ে যান।
এর ফলে পিঠে রড বিঁধে মারাত্মক আহত হন রাকিব। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ‘মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com