1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

আ’লীগ নেতার ওপর গুলি বর্ষন, পথচারী এক নারী নিহত

  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬
  • ৩১২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডনকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে তিনি অক্ষত থাকলেও গুলিতে এক নারী পথচারী নিহত হয়েছেন।

শনিবার সকালে নগরীর সাতরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম শিপ্রা রানী কুণ্ডু (৪৫)। তার স্বামীর নাম চিত্তরঞ্জন কুণ্ডু। তিনি নগরীর শীতলাবাড়ি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আওয়ামী লীগ নেতা মাহমুদ রিকশা করে যাচ্ছিলেন। সাতরাস্তা মোড়ে রিকশা পৌঁছার পর দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

তবে তার শরীরের কোথাও গুলি লাগেনি। এ সময় এক পথচারী নারী গুলিতে আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে খুলনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম।

ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, দোষীদের ধরতে অভিযান শুরু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com