1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ৪: আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১৩

  • Update Time : শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮
  • ২৭০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ও নীলক্ষা ইউনিয়নেআওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

এ দিকে শনিবার সকালে রায়পুরা থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে দুটি মামলা করেছে।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপজেলার নীলক্ষা এলাকা দিয়ে নৌকা নিয়ে পালানোর সময় মেঘনা নদী থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছে ৯টি আগ্নোয়াস্ত্র ও গুলি পাওয়া গেছে।

শুক্রবার মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে। এই আধিপত্য দীর্ঘদিনের। দুই দলের দুই নেতা সাহেদ সরকার ও সিরাজুল চেয়ারম্যান মারা যাওয়ার পর কিছুদিন এই সংঘর্ষ বন্ধ ছিল।

শুক্রবার সকাল থেকে হঠাৎ সাহেদ সরকারের সমর্থকরা অস্ত্র নিয়ে গ্রামটি নিয়ন্ত্রণ নিতে চায়। ওই সময় প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান সিরাজুল সমর্থকরা বাধা দেয়। এ নিয়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সংঘর্ষ বাঁশগাড়ী ছাড়িয়ে পার্শ্ববর্তী ইউনিয়ন নিলক্ষার গোপিনাথপুর গ্রামে ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে চারজন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

সুত্র-যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com