1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯
  • ২৬৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: গোপালগঞ্জে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আলী আজম সরদার (৫০) নামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামের বিলের মধ্যে এই ঘটনা ঘটে।

নিহত আলী আজম সরদার বাবরগাতী গ্রামের সিদ্দিক সরদারের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার এসআই মো. বকুল হোসেন বলেন, ওই গ্রামের মৃত আমজাদ আলী শেখের ছেলে মিকাইল শেখ ও নূর ইসলাম শেখ বিলের জমিতে বোনা ধানবীজ ইঁদুরের কবল থেকে রক্ষায় বৈদ্যুতিক ফাঁদ পাতেন। মঙ্গলবার খুব ভোরে আলী আজম সরদার ওই ফাঁদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ফাঁদের তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, অভিযুক্তরা ঢাকা দিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com