1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
ইটাখোলা নদীতে সেতু অনুমোদন হওয়ায় খুশি এলাকাবাসী, এমপি কয়ছর আহমদ কে অভিনন্দন জগন্নাথপুরে ব্লক-থ্রী ইউনাইটেড সোসাইটির ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা শনিবার লন্ডনে আশ্রয়প্রার্থীদের জন্য দুঃসংবাদ আইসিজের রায় না মানলে পরিণতি ভালো হবে না: পররাষ্ট্রমন্ত্রী সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রবেশ পথের গেটে অগ্নিসংযোগ বিদ্যুতের খুঁটিতে উঠে বসে আছে যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস মাদক নির্মূলে ইসলামের শিক্ষা ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র অ্যাওয়ার্ড পেলেন জগন্নাথপুরের সন্তান এমপি কয়ছর আহমেদ  জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

ইটাখোলা নদীতে সেতু অনুমোদন হওয়ায় খুশি এলাকাবাসী, এমপি কয়ছর আহমদ কে অভিনন্দন

  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দীর্ঘ প্রতীক্ষিত ইটাখোলা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন হওয়ায় এলাকায় আনন্দের বন্যা বইছে। গত এক যুগ ধরে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গনি এলাকাবাসীকে নিয়ে সেতু নির্মাণের প্রচেষ্টা চালিয়ে যান। সর্বশেষ সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ এর ডিও পত্রের আলোকে সেতু নির্মাণ প্রকল্প বুধবার একনেকে অনুমোদন হয়। এলাকার লোকজন জানান, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ইটাখোলা নদীর ওপর সেতু নির্মান হলে পাইলগাঁও ইউনিয়ন ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের কমপক্ষে ২০ গ্রামের মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত হবে। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে সেতুটি নির্মাণের লক্ষ্যে সর্বপ্রথম ২০১২ সালে তৎকালীন সংসদ সদস্য সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ইটাখোলা নদীতে একটি সেতু নির্মাণের জন্য স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে উদ্যোগ নিতে অনুরোধ জানান। ফলে এলজিইডির উপজেলা কার্যালয় সেতুটির প্রস্তাব পাঠানো হয় ।
এলজিইডির উপজেলা কার্যালয় সূত্র জানায় ২০১২ সালে সেতুটির দৈর্ঘ্য ধরা হয়েছিলো ৭০ মিটার পরবর্তীতে উদ্বর্তন কতৃপক্ষ ১০০ মিটারের ওপরে সেতু নির্মাণ করার পরিকল্পনা করে প্রস্তাব পাঠাতে নির্দেশনা দেন। ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর একনেকে সেতুটি অনুমোদন হওয়ায় পরও ডিজাইন সেকশনে গিয়ে সেতুর কাজ আটকে যায়।
এরপরও গুরুত্ব বিবেচনায় সেতুটি বাস্তবায়নের জন্য ধারাবাহিকভাবে একাধিকবার জগন্নাথপুর উপজেলা এলজিইডির কার্যালয় থেকে প্রস্তাব পাঠানো হয়। সর্বশেষ চলতি বছরের এপ্রিল মাসে

আবারো প্রস্তাব পাঠানো হয়। এতে স্হানীয় সংসদ সদস্য ডিও পত্রের মাধ্যমে সেতু নির্মাণের সুপারিশ করলে সেতুটি একনেকে অনুমোদন পায়।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজের দু’পাশের কিশোরপুর গ্রামের সন্তান যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গনির অর্থায়নে ৪ দশমিক ৭ কিলোমিটার বাইপাস রোডের মাটি ভরাটের কাজ করা হয়। এখন ব্রিজের কাজ শেষ হলেই এ রাস্তা দিয়ে সরাসরি পাইলগাঁও ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের কমপক্ষে ২০ গ্রামের মানুষ যানবাহনে চড়ে দু’পাশের লোকজন উপজেলা সদর কিংবা ঢাকা সিলেট আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের বেগমপুর অংশে কম সময়ে চলাচল করতে পারবেন।
নদী এলাকার বাসিন্দা পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য শাহান মিয়া বলেন, সেতুটি বাস্তবায়ন হলে দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ উপজেলা সদরের সাথে সরাসরি সড়ক যোগাযোগের আওতায় আসবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঝুঁকি কমবে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও অজ্ঞাত কারণে বিলম্বিত হচ্ছে। বর্তমানে সেতুটি একনেকে অনুমোদন হওয়ায় আমরা খুশি।

সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বুধরাইল গ্রামের বাসিন্দা আকিক মিয়া জানান, বহুল প্রত্যাশীত ইটাখোলা নদীর ওপর সেতু অনুমোদন হওয়ায় আমরা স্হানীয় সংসদ সদস্য কে অভিনন্দন জানাচ্ছি। সেতুটি বাস্তবায়ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্হার মাইলফলক অগ্রগতি হবে।
পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নজমুদ্দিন স্হানীয় সংসদ সদস্য কয়ছর আহমেদ কে অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘ প্রতীক্ষীত ব্রিজটি নির্মিত হলে সরাসরি যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি এলাকার জীবনযাত্রার মানও বাড়বে। ব্রিজ নির্মাণে উদ্যাগী হওয়ায় ইউনিয়নের লোকজন বেজায় খুশি। আমি ইউনিয়নবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই।

পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামের সন্তান, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গনি বলেন, সেতুটি বাস্তবায়ন হলে উপজেলা সদরের সাথে আশপাশের গ্রামগুলোর হাজার হাজার মানুষের যোগাযোগ স্থাপিত হবে। ঝুঁকিমুক্ত ও উপকৃত হবে শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। এসব চিন্তা থেকেই এক যুগ ধরে এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে কাজ করছি। আমলাতান্ত্রিক নানা জটিলতায় ব্রিজের কাজ বাস্তবায়ন বিলম্বিত করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় এলে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ এর ডিও পত্রের আলোকে সেতুটি একনেকে অনুমোদন হওয়ায় আমরা খুশি। এলাকাবাসীর পক্ষ থেকে সংসদ সদস্য কে কৃতজ্ঞতা জানাই।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, ইটাখোলা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে আমরা আশাবাদী দাপ্তরিক কাজ শেষ করে সেতুটি টেন্ডার হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com