প্রেস বিজ্ঞপ্তি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘ব্লক- থ্রী ইউনাইটেড সোসাইটি’-এর উদ্যোগে এবং অর্থায়নে ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৬ আগামীকাল শনিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ১০টা থেকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩য় পর্যায়ে এই বৃত্তি পরীক্ষা শুরু হবে।
২০২১ সালে প্রতিষ্ঠিত ‘ব্লক-থ্রী ইউনাইটেড সোসাইটি’ কর্তৃপক্ষ সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষা চলাকালীন সময়ে আমন্ত্রিত সুধীজন, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।