1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ইমজার নতুন সভাপতি মঞ্জু সেক্রেটারি মারুফ

  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৬ Time View

সিলেট প্রতিনিধি

ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল এস সিলেটের প্রধান প্রতিবেদক মইন উদ্দিন মঞ্জু। নবগঠিত এই কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন এনটিভি সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক মারুফ আহমেদ।

সোমবার (৩১ জানুয়ারি) রাতে নগরের জিন্দাবাজারস্থ ইমজা সিলেট কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে এই কমিটি নির্বাচন করা হয়।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি সময় টিভির ক্যামেরা পার্সন দ্বিগেন সিংহ ও এটিএন বাংলার ক্যামেরা পার্সন ইকবাল মুন্সি, সহ-সাধারণ সম্পাদক টুনু তালুকদার, কোষাধ্যক্ষ নিউজ ২৪ এর ক্যামেরা পার্সন শফি আহমেদ, ক্রীড়া সম্পাদক একাত্তর টিভির ক্যামেরা পার্সন সাকিব আহমেদ মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলা টিভির সিলেট প্রতিনিধি কাইয়ূম উল্লাস, পাঠাগার সম্পাদক মোহনা টিভির সিপার চৌধুরী, তথ্য ও প্রযুক্তি স্পাইস টিভির আবু বকর আল আমিন।

 

এছাড়া সদস্য পদে রয়েছেন যমুনা টিভির সিলেটের আঞ্চলিক প্রধান মাহবুবুর রহমান রিপন, চ্যানেল আইয়ের ক্যামেরা পার্সন সুবর্ণা হামিদ ও শামীম আহমেদ সামি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com