1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রথম শ্রেণিতে লটারি, অন্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয় জগন্নাথপুরেনৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে প্রবাসী এম এ কাদির  জুলাই গনঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে এবি পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন সিলেটে আলোচিত শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: প্রধান আসামী জাকিরের মৃত্যুদণ্ড রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা ১১ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা জামায়াত আমিরের ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ 

ঈদের ছুটি পর্যন্ত বন্ধ হচ্ছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান

  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৬৭৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক –

দিন দিন করোনাভাইরাসের বিস্তার বৃদ্ধি পাওয়ায় এটি মোকাবেলায় ঈদের ছুটি পর্যন্ত বন্ধ হতে পারে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।
আজ মঙ্গলবার শিক্ষাসচিব মো. মাহবুব হোসেন বলেন, শিক্ষার্থী-শিক্ষকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেবো। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সরকারের সাধারণ ছুটির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। এর আগেই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির ব্যাপারে আমরা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। তবে বর্তমানে করোনার যে পরিস্থিতি তাতে ঈদের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা কম। আমরা শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেবো।

তবে শিক্ষামন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ২৫ এপ্রিল (চাঁদ দেখা সাপেক্ষে রমজান শুরু ২৫ এপ্রিল) থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হবে। আর এই দশ দিনের মধ্যেও ইস্টার সানডে ও সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ঈদ পর্যন্তই দীর্ঘ হচ্ছে।
দীর্ঘ ছুটির সময় শিক্ষার্থীদের সংসদ টেলিভিশনের ক্লাস অব্যাহত থাকবে। ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির ভিডিও ক্লাস কিশোর বাতায়নে এবং ‘আমার ঘরে আমার স্কুল’ নামের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। সেখান থেকে শিক্ষার্থীরা তাদের শ্রেণি কার্যক্রম আয়ত্ত করবে।

আর প্রাথমিক শিক্ষা অধিদফতরের ‘ঘরে বসে শিখি’ শিরোনামে সংসদ টিভিতে ভিডিও শ্রেণি কার্যক্রম আজ থেকে প্রচার শুরু হয়েছে।

কালের কন্ঠ সূত্র

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com