1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

ঈদের ছুটি শেষে অফিস খুললেও কর্মচাঞ্চল্যহীন জগন্নাথপুরের অফিসপাড়া

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৩৫ Time View

স্টাফ রিপোর্টার:; ঈদের ছুটি শেষে আজ বৃহস্পতিবার থেকে অফিস আদালত খুললেও জগন্নাথপুরতথা দেশের অধিকাংশ অফিসপাড়া কর্মচাঞ্চল্যহীন। জগন্নাথপুরের অধিকাংশ অফিসে কর্মকর্তা কর্মচারী এখনো আসেননি। ধারনা করা হচ্ছে আগামীদিন শুক্রবার ও শনিবার বন্ধের দিন থাকায় বাড়তি দুদিন ছুটি কাটিয়ে রবিবার থেকে অফিসে কর্মকর্তাদের উপস্থিতি বাড়তে পারে। জগন্নাথপুরের অধিকাংশ অফিসেই ছুটির আমেজ রয়েছে। ঈদুল আজহার তিন দিন ছুটি, শুক্রবার ও শনিবার সাধারণ ছুটি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে মঞ্জুরি ছুটি মিলে এবার টানা মোট ৬ দিনের ছুটি মিলেছে চাকরিজীবীদের। আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার সাপ্তাহিক ছুটির দিন অফিস করার শর্তে ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করা হয়।

ঈদের ছুটির পর প্রথম দিনের অফিস থাকে অনেকটাই কর্মচাঞ্চল্যহীন। অনেকেই ছুটিতে থাকেন। যারাও আসেন ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময়েই মূলত প্রথম দিনের অফিস কাটিয়ে দেন।

দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে মঙ্গলবার। ঈদের দিনের সঙ্গে এর আগের ও পরের দিন সরকারি ছুটি থাকে। টানা এক সপ্তাহ ছুটির আমেজে জগন্নাথপুরের অফিসপাড়া জনমানব শুন্য রয়েছে। অাজ অফিস খুললেও কর্মকর্তা কর্মচারীর মতো জনসাধারনের উপস্থিতিও ছিল কম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com