1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

ঈদ আনন্দ করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু

  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ১০০৮ Time View

অনলাইন ডেস্ক –
পঞ্চগড়ে বাইকে ঘুরতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলের আরোহী তিন তরুণের করুণ মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার পুকুরীডাঙ্গা বালুরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
Kalerkantho
নিহতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি সর্দারপাড়া এলাকার পয়গাম আলীর ছেলে নতুন ইসলাম (১৮), একই এলাকার তারেক বিল্লাহর ছেলে মাহবুবার রহমান শিশির (১৮) ও আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (১৭)।

স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে তারা বাড়ি থেকে মোটরসাইকেলে মহারাজা দিঘীতে ঘুরতে যাচ্ছিলেন। যাওয়ার পথে তালমা-মডেলহাট সড়কের পুকুরীডাঙ্গা বালুরঘাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাদের বাইকের হাতলে ধাক্কা দিলে তাদের মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছে সাথে ধাক্কা খায়। এ সময় গুরুতর আহত অবস্থায় তিন জনকেই স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত তিনজন সম্পর্কে প্রতিবেশী চাচাতো ভাই।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা সড়ক দুর্ঘটনায় ওই তিন তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com