1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

উল্টে গেলো বাস, নিহত ৪

  • Update Time : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৫০৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলন্ত বাস উল্টে যায়। উল্টে গিয়ে আঘাত হানে ভ্যানে। এতে নিহত হন চারজন। আহত হয়েছেন ১৫ জন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার সলঙ্গার গোঁজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাবার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোজা ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় যাত্রীবাহী বাসটি মহাসড়কের পাশে ছিটকে পড়ে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা চারজন মারা যান।।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com